রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ঘুষের টাকাসহ গ্রেপ্তার বিসিক কর্মকর্তা কারাগারে

ঘুষের টাকাসহ গ্রেপ্তার বিসিক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক :ঘুষের টাকাসহ গ্রেপ্তার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রাশিদুল হাসান মাসুম।

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম মোহাম্মদ মনির হোসেনকে তার অফিস থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করে। পরে রাতে তাকে শরীয়তপুরের পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।

মামলার বাদী দুদকের সহাকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরার পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা যায়নি বলে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের আইনজীবী রাশিদুল হাসান মাসুম বলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমানের আদালতের মাধ্যমে দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা রিমান্ড চাইনি। আদালত শুনানির তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন। বিবাদী মনির হোসেন সম্ভবত আগামীকাল রবিবার আইনজীবী নিয়োগ করে জামিন চাবেন। ওইদিন আমরাও আদালতে থাকার প্রস্তুতি নিচ্ছি।

খুঁজুন