সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ঘূর্ণিঝড় অশনি: নোয়াখালীতে রেডক্রিসেন্টের জরুরী প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় অশনি: নোয়াখালীতে রেডক্রিসেন্টের জরুরী প্রস্তুতি সভা

নোয়াখালী জেলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নোয়াখালীতে সকাল থেমে থেমে থেমে বৃস্টি হচ্ছে। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরণের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে জেলার মূল ভূখন্ডের সাথে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন জানান, ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রস্তত রাখা হয়েছে ২০১টি আশ্রয় কেন্দ্র। এসব আশ্রয় কেন্দ্রে ৯০ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষকে নিয়ে আসা ও খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে মনিটরিং টিম গঠন করা হবে। 

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ঘূর্ণিঝড় অশনি থেকে উপকূলীয় বাসিন্দাদের রক্ষায় ৪০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করা হবে।

রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাব মেকাবেলায় দুপুরে জেলা ইউনিট কার্যালয়ে জরুরী প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সভায় যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় অশনি আঘাত হানার আগেই দুর্যোগপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করছে যুব রেডক্রিসেন্টের তিনশ স্বেচ্ছাসেবক। এছাড়া দুর্যোগকালীন সময়ে শুকনো খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংস্থার এফবিএফ প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।               

খুঁজুন