মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নানা প্রস্তুুতি

ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নানা প্রস্তুুতি

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে লক্ষ্মীপুরে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি  মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৮৫টি আশ্রয়নকেন্দ্রকে বসবাসের উপযোগি করে তোলা হয়েছে। যেন দুযোর্গের মধ্যে সবাই নিরাপদে আশ্রয় নিতে পারে,সে ধরনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৬৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রায় তিনশ মে.টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক ।

অপরদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ প্রভাবে নদী উত্তাল ও লক্ষ্মীপুরের রোববার রাত বৃষ্টিপাত অব্যাহতসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরিসহ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত থেকে লক্ষ্মীপুরের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে লঙ্কর করা রয়েছে দুটি ফেরি। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরে জেলা প্রশাসক দুপুরে তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পূর্ণবাসন করেন। দুপুরে ও রাতে তাদের খাবার ব্যবস্থা করেন। এছাড়া তাদের নিরাপত্তার গ্রাম পুলিশসহ নারী পুলিশ এর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ জানান, দুর্যোগ মোকাবেলায় ১৮৫ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, ৬৬ টি মেডিকেল টিম, উদ্ধার মোকাবেলায় রেডক্রিসেন্ট ও সিপিপি সহ ৩ হাজার স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রয়েছে। ২৬০ মেট্রিক টন শুকনো খাবার ও নগদ ৫ লক্ষ ৮৩ হাজার টাকা মজুত রাখা হয়েছে। এছাড়া সোমবার সকাল থেকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে।  

খুঁজুন