মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে জরুরী সভা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে জরুরী সভা

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি -  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি ও পাহাড় ধস মোকাবেলায় রাঙ্গামাটিতে  প্রস্তুতিমূলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ৯টি ওয়ার্ডের  পৌরসভা কাউন্সিলরগণসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে মোট ২১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ বিকেল ৫ টা থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে জেলা প্রশাসন।

খুঁজুন