মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

গজারিয়া প্রতিনিধি ঃ 

মুন্সীগঞ্জের গজারিয়া  উপজেলা  হোসেন্দী ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে হোসেন্দী ইউনিয়নে পরিষদের  উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা  মনোনয়নপত্র জমা দেন।আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ মাহবুব আলম, মো.শাহাপরান ও মো.রিয়াদ হোসেন দাউদ  মনোনয়নপত্র দাখিল করেন।।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল  ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া  এ তথ্য নিশ্চিত করেন।  


তিনি বলেন, সব প্রার্থী নির্বাচনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।


গজারিয়া উপজেলা   হোসেন্দী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ছিল হাজী আক্তার হোসেন। 

চলতি বছরের  ২৭ মে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গেল ৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

তিনি আরো বলেন,প্রথমবারের মতো আগামী ২নভেম্বর হোসেন্দী ইউনিয়নে উপ নির্বাচনে ১০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

 মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ১৭ অক্টোবর  আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০২ নভেম্বর  বুধবার।

উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি। মোট ভোট কক্ষের সংখ্যা৪২টি। ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৫৪ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮হাজার ৭২৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৯হাজার ১২৬ জন।

খুঁজুন