মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়া ভাটেরচরে সড়কের বেহাল দশা: যুবসমাজের সংস্কার

গজারিয়া ভাটেরচরে সড়কের বেহাল দশা: যুবসমাজের সংস্কার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাঙাচোরা রাস্তায় স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করেছেন হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার সকাল থেকে প্রায় ১ কিলোমিটার সড়কে বালু দিয়ে  সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ও পানি নিশস্কাশন জন্য পাই দয়ে  কাজ করেন তারা।
সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভাটেরচর এলাকার সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন সংস্কারে উদ্যোগ নেয়নি। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ইটভাটা থেকে খোয়া-সুড়কি কিনে  ও বালু দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।

হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা আরো  বলেন, “আওলাদ বাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত রাস্তায় বেশি গর্ত ও দুর্ঘটনা ঘটে। মানুষের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”


গ্রামবাসীরা জানান, যুবসমাজের এই উদ্যোগে সাময়িক স্বস্তি এলেও স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তা নির্মাণ জরুরি। তারা দ্রুত সরকারি সহায়তা ও টেকসই সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন ৩০ জন্য সদস্যরা।

খুঁজুন