রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি গজারিয়ায় ৪৫'তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ পর্যায়ে ১ম জিস্ট পলিটেকনিক

গজারিয়ায় ৪৫'তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ পর্যায়ে ১ম জিস্ট পলিটেকনিক

সৈয়দ মোহাম্মদ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ: 

আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি" স্লোগানকে সামনে রেখে গজারিয়া উপজেলা মিলনায়তন কক্ষে ৪৫'তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্ এবং বিজ্ঞান মেলা- ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গজারিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক গজারিয়া উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এই অর্জনের ফলে উপজেলা পর্যায়ে টানা ২য় বারের মত ১ম স্থান অর্জন করে সফলতার ধারা অক্ষুন্ন রেখেছে প্রতিষ্ঠানটি। ২য় অর্জন করে গজারিয়া সরকারি কলেজ ও ৩য় স্থান অর্জন করে গজারিয়া কলিমুল্লাহ্ কলেজ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী সভায় গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট  অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মামুন শরীফ ও রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল সহ প্রমূখ শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ।

খুঁজুন