সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনন্দ শোভাযাত্রা

গজারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনন্দ শোভাযাত্রা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতনের নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী ও বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে,শোভাযাত্রা পূর্ব বক্তব্যে তিনি বলেন, আমরা ধানের শীষ প্রতীকের জয়ের জন্য দেশব্যাপী কাজ করে যাচ্ছি,মনোনয়ন পেলেও আছি না পেলেও দলের প্রতি আনুগত্য ছিলাম, আছি, থাকবো,তবে কেউ যদি ধানের শীষের বাহিরে গিয়ে দলের নামে কথা বলবেন তাঁর ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন।

৮নভেম্বর বিকাল ৪ ঘটিকায় উপজেলার ভবেরচর বাসষ্টান্ড সংলগ্ন মামামি রেস্টুরেন্টে সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে লক্ষীপুরা মোড় এসে শেষ হয়।মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি,জেলা আহবায়ক কমিটির সদস্য  প্রফেসর গিয়াসউদ্দিন,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু,রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,মোজাম্মেল হক মুন্না,সাইদুর রহমান সাইদ,নাজির শিকদার,নুরুল আমিন সরকার, রাসেল দেওয়ান রাজিয়া সুলতানা আইবি, মিজানুর রহমান মিজান প্রমুখ।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ডাক ঢোলের তালে তালে নেচে গেয়ে খন্ড খন্ড মিছিলে মিছিলে অংশ  গ্রহণ করেন,ভবেরচর বাস ষ্টান্ড এলাকা মিছিলের নগরীতে পরিনত হয়,এ সময় নেতারা মুন্সীগঞ্জ ৩ আসনে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন কে দেখতে চান জানিয়ে জোড়ালো বক্তব্য রাখেন।

খুঁজুন