মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

গজারিয়া প্রতিনিধি : মুন্সগঞ্জের গজারিয়ায় ছয় কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। লাইনটির মাধ্যমে প্রায় দশ হাজার অবৈধ সংযোগ চলতো বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে। 

গজারিয়া উপজেলার লস্করদী-ভবানীপুর এলাকা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, গজারিয়া উপজেলার লস্করদী-ভবানীপুর এলাকার হোসেন্দী, হোসেন্দী বাজার এলাকা, ভবানীপুর, লস্করদী, নাজির চর গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। লাইনটির মাধ্যমে অন্তত ১০ হাজার সংযোগ চালু ছিল। গজারিয়া উপজেলায় আরো কিছু অবৈধ গ্যাস লাইন চালু আছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সবগুলো লাইন বিচ্ছিন্ন করা হবে।

উল্ল্যেখ গজারিয়ার প্রায় প্রতিটি গ্রামে অবৈধ গ্যাস লাইনের ছড়াছড়ি ,তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর আগেও বেশ কয়েকবার

সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মধ্য বাউশিয়া, লক্ষিপুর সহ বিভিন্ন গ্রামের মহিলা পুরুষ রাস্তায় নেমে অরাজগতা সৃষ্টি করে ।

আর এর সাথে সরকারি দলের নেতারা জড়িত ।

খুঁজুন