বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
দেশের খবর গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন.

গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন.

মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া  জানায়, ভোর পৌনে ৪টার দিকে ট্রাকটিতে আ.গু.ন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। এতে ট্রাকের কিছু অংশ ও তাতে থাকা মালামাল পুরোপুরি পু.ড়ে যায়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

অ.গ্নি.কা.ণ্ডে.র সম্ভাব্য কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি উশৃঙ্খল জনতার আগুন লাগানোর ঘটনা হতে পারে।

ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আ.গু.ন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

খুঁজুন