সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গজারিয়ায় আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

গজারিয়ায় আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় পাঁচ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো মোঃ হিমেল, মেহেদি হাসান, পিতা হযরত আলী, মোঃ জাবেদ, মেহেদী হাসান, পিতা শামীম । গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো গুয়াগাছিয়া ইউনিয়ন , নতুন চাষি ও কদমতলী গ্রামের। শুক্রবার জুম্মার নামাজ পর গজারিয়া থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে, থানা পুলিশের একটি অভিযান পরিচালনায় বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চরবাউশিয়া ফরাজীকান্দি পাখির মোড় এলাকায় কবরস্থানের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা ডাকাতি পেশায় নিয়োজিত থাকার স্বীকারোক্তি করেছেন। গজারিয়া থানা এসআই মোঃ ওহিদুল মিয়া বাদী হয়ে

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্যানেল কোড, ধারা৩৯৯/৪০২ অনুযায়ী মামলা করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে মুন্সিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

খুঁজুন