সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গজারিয়ায় ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

গজারিয়ায় ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

শাহাদাত হোসেন সায়মনঃ 

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন কর্মসূচি পালন করেছে, গজারিয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

শুক্রবার বিকেল চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগ উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইউনুস প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি রেখে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গজারিয়া থানা পুলিশ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের এই দাবি পূরণে ব্যর্থ হলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

খুঁজুন