রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত গণধর্ষনের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী গৃহবধূ জেল-হাজতে

গণধর্ষনের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী গৃহবধূ জেল-হাজতে

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় গণধর্ষনের অভিযোগ এনে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় এক আইনজীবীর স্ত্রীকে কারাগারে পাঠানোর রায় দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। 

রায় দেওয়ার পর মৌসুমি  নামের ঐ গৃহবধুকে কারাগারে প্রেরণ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর স্পেশাল পিপি এ্যাড. মকবুল হোসেন-২ জানান, নওগাঁর বদলগাছী উপজেলা কোলা ইউনিয়ন এর গয়রা গ্রামের মোজাহার আলীর মেয়ে উক্ত মৌসুমী নিজেকে বিধবা পরিচয় দিয়ে একই গ্রামের হাবিবুর রহমান সহ কয়েক জনের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগ এনে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০১৩ সালে মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে গত ২০২৩ সালের ৯ মার্চ এক রায়ে উক্ত মামলা সম্পূর্ণ ভাবে মিথ্যা প্রমানিত হয়ে সকল আসামীরা বেকসুর খালাস পান।

মিথ্যা মামলা করার দায়ে হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল সোমবার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতে ১৭/৩ ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় মৌসুমী আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার তাকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আদেশের পর মৌসুমীকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

খুঁজুন