বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প দুই কার্গো এলএনজি আনছে সরকার পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ ফেনীর সাবেক এমপি সাঈদ এস্কান্দারের আজ মৃত্যুবার্ষিকী বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট
দেশের খবর গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার মুকসুদপুর উপজেলায় আজ বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকরাম বিশ্বাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন পথচারী আকরাম বিশ্বাস। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা  আকরাম বিশ্বাস উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন