রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার বিকেলে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে জিজ্ঞাসাবাদের পর।

সম্প্রতি টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের জন্য আলোচনায় সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার রাতে তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন সাংবাদিকদের জানান, আনিস আলমগীর সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে রাত ৮টার দিকে বের হয়ে যান। জিমের ভিতরে পুলিশের কাউকে দেখেননি।

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেওয়া হয়।

খুঁজুন