রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি গুগল প্লে স্টোরে নতুন ফিচার

গুগল প্লে স্টোরে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা অ্যাপ আনইনস্টলের জন্য প্লে স্টোরে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি অন্য ডিভাইস ব্যবহার করে অ্যাপ আনইনস্টল করতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস।

বর্তমানে প্লে স্টোরের সর্বশেষ সংস্করণে ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড প্লে স্টোরের সব ভার্সনে ফিচারটি চালু করা হবে। এ সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীদের অবশ্যই রিমোট আনইনস্টল অপশনটি চালু রাখতে হবে বলে গুগল সূত্রে জানা যায়। একই গুগল অ্যাকাউন্ট শেয়ার করা অ্যান্ড্রয়েড সেলফোন, কম্পিউটার, টিভি, অটো ও ওয়্যারেবল সব ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে।

এজন্য প্রথমে প্লে স্টোরের সেটিংস অপশনে গিয়ে রিমোট অ্যাপ আনইনস্টল চালু করতে হবে। এরপর ম্যানেজ অ্যাপস অপশনে গেলে একটি নতুন ইউআইতে প্রতিটি কানেক্টেড ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলো দেখাবে।

ফিচারটিতে কোন অ্যাপ কতটা স্টোরেজ নিয়েছে, সেভাবেই তালিকা করা থাকবে। যার মাধ্যমে স্টোরেজ অপচয় করছে এমন অ্যাপ শনাক্ত করা যাবে। ফলে কোন অ্যাপ আনইনস্টল করতে হবে, সে বিষয়েও সহজে তথ্য পাওয়া যাবে। তবে সব ডিভাইসেই একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকতে হবে।

খুঁজুন