রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল

হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হত্যার প্রতিবাদ, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিং ও ভারতীয় আধিপত্যবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ এর আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি প্রতীকি কফিন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তুমি কে, আমি কে হাদি হাদি, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, খুনি ও হত্যার বিচার চাই, প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা।

বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পনা করে সারা দেশে হত্যা করছে। এছাড়া ভারতীয় আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হচ্ছে যা কোন ভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

খুঁজুন