মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর হাজীগঞ্জে আলোচিত কাউন্সিলর মিনু"র স্বামী গ্রেফতার

হাজীগঞ্জে আলোচিত কাউন্সিলর মিনু"র স্বামী গ্রেফতার

কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ,চাঁদপুর ঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং  ওয়ার্ডের  আলোচিত সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নুরে আলমকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম। 

পুলিশ জানায়, উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের বাসিন্দা, হাজীগঞ্জ বাজারের দর্জি ও পৌরসভার ৭, ৮ ও ৯নং  ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নুরে আলমের বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। 

ওই মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ। ফরহাজুল ইসলাম নামের এক এনজিও'র কর্মকর্তা বাদী হয়ে নুরে আলমের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। মামলা নং- সিআর- ৪৪৬/২২। 

এ বিষয়ে নুর আলম জানান, ব্রাক বাজার নামক একটি এনজিও থেকে তিনি ঋণ গ্রহণ করেন। ওই ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারি পরোয়ানামূলে নুরে আলমসহ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। 

উল্লেখ্য সম্প্রতি সময় এই নারী কাউন্সিলর এক পুরুষ কাউন্সিলর ও পৌর মেয়রকে উদ্দেশ্য করে নিজ ফেজবুক পেজে বিভিন্ন কুৎসা রটনা রটিয়ে আলোচনায় আসেন। সেই ঘটনায় পৌর কাউন্সিলর মিনু আক্তারের নামে আদালতে মামলা ও থানায় সাধারন ডায়েরি করেন যা তদন্তাধীন রয়েছে। একই বিষয় নিয়ে উভয় পক্ষ সংবাদ সন্মেলন করেছ 

খুঁজুন