রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় পথচারী নিহত



বিডি টুডে  রিপোর্ট:



রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।


 তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে ধুতি-পাঞ্জাবি রয়েছে।


শুক্রবার (২১ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ বলছে, ওয়ারী থানার টিকাটুলী অংশে হানিফ ফ্লাইওভারে ওঠানামার পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ সূত্র জানায়, ফ্লাইওভার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।



মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


খুঁজুন