রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় বাসের ধাক্কা

হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় বাসের ধাক্কা

রাজধানীর গুলিস্তানে কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস টোলপ্লাজা কাউন্টারে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি। এতে অল্পের জন্য রক্ষা পান টোলসংগ্রহকারী কর্মকর্তা। এ সময় লাফিয়ে নিজের প্রাণ বাঁচান বাসচালক।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইওভারের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ১নং কাউন্টারে গিয়ে সজোরে আঘাত হানে। টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান।

খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ গিয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেয়। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

খুঁজুন