চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্রসহ ম্যাগাজিন, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদাল মোহন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দিন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রব ও আলমারি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নাসির উদ্দিনকে আজ আদালতে পাঠানো হয়েছে।
হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্রসহ ম্যাগাজিন, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদাল মোহন চৌধুরীর বাড়িতে অভিযান
চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দিন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রব ও আলমারি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,
একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নাসির উদ্দিনকে আজ আদালতে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত