শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস যাচাইকরণ কর্মশালা শুরু • উজিরপুরে ধামুরা খালের ওপর নান্দনিক আর্চ ব্রিজ • রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতিতে শক্তিশালী বৈদেশিক খাত • হাম প্রতিরোধে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী • বিএনপি দুঃসময়ে সবসময় জনগণের পাশে থেকেছে : নজরুল ইসলাম খান • ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে • টানেলে ১০ দিন আটকে থেকেও বেঁচে যাওয়া নেপালি শ্রমিক পুনর্গঠনে কাজ করতে চান • শনিবার ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস • বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস যাচাইকরণ কর্মশালা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস যাচাইকরণ কর্মশালা শুরু

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি, সমাজবিজ্ঞান, ফিন্যান্স ও বোটানিসহ ১৫টি বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন (যাচাইকরণ) নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মুল ক্যাম্পাসে সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার বিশেষজ্ঞ ও শিক্ষকরা অংশ নিচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়ে একসঙ্গে ১৫টি বিষয়ের সিলেবাস যাচাইকরণ নিয়ে এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম।

‘ভ্যালিডেশন অব দ্য রিভাইজড ব্যাচেলর অব অনার্স সেকেন্ড ইয়ার সিলেবাস’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থী পড়াশোনা করেন। তাই এই বিশাল শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন ছাড়া সার্বিক উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু সনদভিত্তিক শিক্ষার মধ্যে আটকে না রেখে আধুনিক কর্মক্ষেত্র, প্রযুক্তি, গবেষণা ও বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তুলতে সিলেবাসে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

খুঁজুন