রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১০৯, তেজগাঁও বিভাগ ৮৩, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৪৭ , গুলশান বিভাগ ৪৬, রমনা বিভাগ ৪৫, লালবাগ বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ২৭ , গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।
এ সময়ে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের
মধ্যে মিরপুর বিভাগ ১০৯, তেজগাঁও বিভাগ ৮৩, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৪৭ , গুলশান বিভাগ ৪৬, রমনা বিভাগ ৪৫, লালবাগ বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ২৭ , গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে। এ সময়ে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০
গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত