শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

  চলতি বছরেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

রোববার (২৯ মে) বিকালে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের নব নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সাক্ষাৎকালে ইরাব এর সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্য নির্বাহী সদস্য আবদুল হাই তুহিন উপস্থিত ছিলেন।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আরো বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া তো অনেক কষ্টকর হবে। তাছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোন অস্তিত্ব থাকবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষাবোর্ড গুলো।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে আমরা আমাদের এ মতামত জানিয়েছি। তবুও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

খুঁজুন