মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা

হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা

লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। বিমানবন্দরের কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আগুনের ফিলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

হিথ্রো কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে ‘উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট’ চলছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের এই সময়ের মধ্যে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, আরও তথ্যের জন্য যাত্রীদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। সাময়িক এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর, যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০ বিমান ওঠানামা করে। গত বছর রেকর্ড ৮৩.৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে ভ্রমণ করেছেন।

খুঁজুন