শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: মীর শাহে আলম বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু করেছেন কেন চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল সুনামগঞ্জে জাতীয় কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে আলোচনা সভা গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী ফেড প্রধানের বক্তব্যে সুদ বাড়ানোর ইঙ্গিতে ডলারের দর বৃদ্ধি কপ-১৭ সম্মেলনে পরিবেশমন্ত্রীর চারটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট
জাতীয় হজে বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ

হজে বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ

হজ যাত্রী পরিবহন শুরু হবে আগামী ৩১ মে। ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার যাত্রী পরিবহনের দায়িত্ব বাংলাদেশের এবং বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। এমন তথ্য জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এ বছর হজে যাওয়ার জন্য বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা করা হয়েছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মঙ্গলবার (২৬ এপ্রিল) জানায়, হজের বয়সসীমা ৬৫ বছর করায় অনিশ্চয়তায় সাড়ে ১০ হাজার বাংলাদেশি নিবন্ধনকারী। হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১৯৫৭ সালের ১ জুলাইয়ের পর শুধু সে সব ব্যক্তি এ বছর হজে যেতে পারবেন। ১৯৫৭ সালের ৩০ জুনের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না।

সৌদি সরকার হজ পালনের বিষয়ে এবার বেশ কিছু শর্ত দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো বয়স ৬৫ বছরের বেশি হলে এবার মিলবে না হজের সুযোগ। যেহেতু গত দুই বছর হজ পালনের সুযোগ বন্ধ ছিল তাই এরমাঝে বেড়ে গেছে আবেদনকারীর সংখ্যা। অনেকে আবার ৬৩ বছর বয়সে আবেদন করে ইতোমধ্যেই পেরিয়ে গেছেন ৬৫'র কোটা।

এর আগে সোমবার (২৫ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছিলেন, বয়সের কারণে যারা হজে যেতে পারবেন না, তাদের পরিবারের সদস্যরা পাবেন বদলি হজের সুযোগ।

খুঁজুন