শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা

হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা

এবারের হজ প্যাকেজে ( সরকারি ও বেসরকারি) খরচ ৫৯ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, হজ প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার থেকে কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য করা হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে, এ শর্তে গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সৌদি সরকারের বিলম্বের জন্য এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।

তিনি বলেন, গত ২৫ মে সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থানস্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপে ব্যয়ের বিবরণী নির্ধারণ করেছে।

এরমধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ সি ও ডি প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন,  এ তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি সি অনুসারে ৮ হাজার ৬৪০ রিয়াল। ডি-তে ৭ হাজার ৪৯০ রিয়াল ধার্য করা হয়েছে। এ তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি সি-তে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ডি-তে ৭৪ হাজার ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নতমমানের বাস, ট্রেন সার্ভিস এবং বাড়িভাড়া থেকে উভয় প্যাকেজে অর্থ সাশ্রয় করা হয়েছে। উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্যয় বৃদ্ধি অনুমোদন করেছে।

এ টাকা গ্রহণের জন্য ২৮, ২৯ এবং ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে আগামী শনিবার দেশব্যাপী তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়েছে।

খুঁজুন