প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একাধিক নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন। সংস্থাটির আশঙ্কা অনুযায়ী, এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডিভাইসে প্রবেশ করতে পারে। এমনকি ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি বা মুছে ফেলার মতো ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ—সব প্রধান প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ সংস্করণে এই ঝুঁকি চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে তৈরি বার্তা, সংযুক্ত ফাইল কিংবা ক্ষতিকর ওয়েব লিংকের মাধ্যমে হ্যাকাররা এসব ত্রুটির সুযোগ নিতে পারে। অ্যান্ড্রয়েড সংস্করণে নির্দিষ্ট কিছু বার্তার কারণে ফোনে থাকা ফাইল মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেটা এআইয়ের অবকাঠামো ও ইনস্টাগ্রাম রিলস-সংক্রান্ত এআই কনটেন্টের মাধ্যমে ডিভাইসে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। বিজ্ঞাপনের উত্তরের সঙ্গে যুক্ত লিংকের মাধ্যমে ব্যবহারকারীর আইপি ঠিকানা প্রকাশ পাওয়ার ঝুঁকিও রয়েছে।
উইন্ডোজ সংস্করণেও ফাইল সম্পর্কিত নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করেছে সাইবার নিরাপত্তা সংস্থাটি। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটির সবগুলো কাজে লাগিয়ে বড় ধরনের হামলা চালানোর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা আইফোরসি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রেও ম্যানুয়ালি লগআউট করার পরামর্শ দিয়েছিল। ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই লগআউট না হওয়ায় অন্য কেউ ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ করতে পারে বলে সতর্ক করা হয়।
সাইবার নিরাপত্তার এসব ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের সতর্ক থাকার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সব ধরনের প্ল্যাটফর্ম বা ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। একইসঙ্গে পাবলিক বা অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা
হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একাধিক নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন। সংস্থাটির আশঙ্কা অনুযায়ী, এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডিভাইসে প্রবেশ করতে পারে। এমনকি ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি বা মুছে ফেলার মতো ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ—সব প্রধান প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ সংস্করণে এই ঝুঁকি চিহ্নিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে তৈরি বার্তা, সংযুক্ত ফাইল কিংবা ক্ষতিকর ওয়েব লিংকের মাধ্যমে হ্যাকাররা
এসব ত্রুটির সুযোগ নিতে পারে। অ্যান্ড্রয়েড সংস্করণে নির্দিষ্ট কিছু বার্তার কারণে ফোনে থাকা ফাইল মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেটা এআইয়ের অবকাঠামো ও ইনস্টাগ্রাম রিলস-সংক্রান্ত এআই কনটেন্টের মাধ্যমে ডিভাইসে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। বিজ্ঞাপনের উত্তরের সঙ্গে যুক্ত লিংকের মাধ্যমে ব্যবহারকারীর আইপি ঠিকানা প্রকাশ পাওয়ার ঝুঁকিও রয়েছে।উইন্ডোজ সংস্করণেও ফাইল সম্পর্কিত নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করেছে সাইবার নিরাপত্তা সংস্থাটি। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটির সবগুলো কাজে লাগিয়ে বড় ধরনের হামলা চালানোর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা আইফোরসি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রেও ম্যানুয়ালি লগআউট করার পরামর্শ দিয়েছিল। ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই লগআউট না হওয়ায় অন্য কেউ ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ করতে পারে বলে সতর্ক করা হয়।সাইবার নিরাপত্তার এসব ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের সতর্ক থাকার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সব ধরনের প্ল্যাটফর্ম বা ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। একইসঙ্গে পাবলিক বা অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত