বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

 চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ও উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সংখ্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক আবেদন জমা পড়েনি।

এ কারণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রকৃত সুবিধাভোগীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এ বছরের ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।

নির্ধারিত সময় শেষ হওয়ার পরও লক্ষ্যমাত্রা অনুযায়ী আবেদন না পাওয়ায় নতুন করে সময়সীমা নির্ধারণ না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা dss.bhata.gov.bd/online-application। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্তের ক্ষেত্রে আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চিঠিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের বিষয়টি অবহিত হয়ে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খুঁজুন