বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর ইসলামাবাদে তারেক হত্যার খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ইসলামাবাদে তারেক হত্যার খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার,ঈদগাঁও  

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে দোকানদার তারেক হত্যার প্রতি বাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

২২ এপ্রিল বাদে জুমা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়াবাসীর উদ্যোগে মরহুম ছগির আহমদের পূত্র মোহাম্মদ তারেক হত্যার প্রতিবাদে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দীর্ঘলাইন মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধনে ওয়াহেদের পাড়া থেকে আউলিয়াদ পযন্ত বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। 

স্থানীয় মেম্বার আবদু শুক্কুরের সভাপতিত্বে ছাত্রনেতা জাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মুরব্বী এজাহার মিয়া,জসিম উদ্দিন, মাষ্টার আবদুল করিম, মেস্বার ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি,ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, ওয়ার্ড় আ,লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ড্রাইভার নুরুল আজিম,মোবারক,মিজান, আবদুল আজিজ সওদাগর,মসজিদের ইমাম ওসমান গনি, যুবনেতা করিম, সাদ্দাম হোসেন,আনচারুল করিম। এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের লোকজন অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা তারেক হত্যার খুনী দের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান। 

উল্লেখ্য,বিগত ১১ এপ্রিল ইসলামাবাদের ঢালার দোয়ার নামক স্থানে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে  ছুরিকাঘাতে খুন করা হয় তারেক নামের এক তরুনকে।

খুঁজুন