মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলি বর্বরতায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বরতায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকাজুড়ে শনিবার ৩০ দফা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

এদিকে, ইসরায়েলের এমন বর্বরতার মধ্যেও দেশটিকে নতুন করে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দিতে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এই সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।

গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

খুঁজুন