বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড খুব দ্রুতই আপনি সামগ্রিক একটা শ্রেনি সংঘাত দেখবেন মার্কিন রণতরীর ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টা যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: খামেনির উপদেষ্টা সুনামগঞ্জে কৃষির সম্প্রসারণে ধান উদ্ভাবনে কাজ করছে ‘বিনা’ যশোরে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য জব্দ ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ ঝালকাঠিতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মতবিনিময় পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ট্রাকচালক হোসেন হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ
দেশের খবর ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

 বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

গতকাল ঢাকাস্থ ইতালি দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ, বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে বিদ্যমান দক্ষ মানবসম্পদের নানা দিক ইতালীয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূয়সী প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইতালির দূতাবাস ও বোয়েসেল-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুঁজুন