মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ইটনায় ৩৬ টি মন্ডপে দুর্গোৎসব-থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

ইটনায় ৩৬ টি মন্ডপে দুর্গোৎসব-থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ ঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এবার ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।মন্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 

২৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে দুর্গা পুজো উপলক্ষে ইটনা রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক প্রতিনিধিরা এতে অংশ নেন। 

ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইটনা উপজেলা শাখার সভাপতি তাপস রায় এবং সাধারণ সম্পাদক কৌশিক দেব নাথ জয়। থানা পুলিশের মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন ইটনা থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আহসান হাবিব। 

মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক বক্তব্য রাখেন এবং উনাদের দুর্গা পুজোর উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন। পূজা মণ্ডপে উচ্চ শব্দে ডিজে গান বাজানোর নিষেধ করেন পূজা উদযাপন পরিষদ ইটনা উপজেলা শাখার সভাপতি তাপস রায় 

সহকারী পুলিশ সুপার(অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা বলেন, এবার শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর থাকবে। মন্ডপ এলাকায় কোন ক্রমেই কোন রকম নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। এছাড়া উচ্চশব্দে গান বাজানোর ক্ষেত্রে সহনশীল হতে হবে। প্রতিটি মন্ডপে আনসার ও ভিডিপির নারী-পুরুষ সদস্যরা পাহারায় থাকবে। তিনি মন্ডপ গুলোর আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

খুঁজুন