শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ইউএস বাংলা ফ্লাইট থেকে ৮ কেজি সোনা জব্দ

ইউএস বাংলা ফ্লাইট থেকে ৮ কেজি সোনা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ালাইনসের একটি ফ্লাইট থেকে ৮ কেজি ১২০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। এ সোনার ৭০টি বার বিমানের ময়লা ফেলার পলিথিন থেকে জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ থেকে আসা বিএস ৩৪৬ ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানবন্দরে চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম নজরদারি বাড়ায়। তাদের কাছে তথ্য ছিল শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে অবৈধভাবে সোনা চোরাচালান হচ্ছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বিএস ৩৪৬ ফ্লাইটের ময়লা ফেলার পলিথিন থেকে এসব সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, গতকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুঁজুন