সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ইউক্রেনে নিহত হাদিসুরের লাশের অপেক্ষায় স্বজনেরা

ইউক্রেনে নিহত হাদিসুরের লাশের অপেক্ষায় স্বজনেরা

ইউক্রেনে রকেট বোমায় নিহত বরগুনার বেতাগীর সন্তান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফকে চিরবিদায় হারানোর শোকাবহ দুঃখ কষ্ট নিয়েই তাকে দাফনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। অপেক্ষায় লাশের প্রহর। বাবা-মায়ের আদরের ছেলে অবশেষে বাড়িতে ফিরে আসছেন লাশ হয়ে। তবে ছেলের এই ফিরে আসা নিয়ে বাড়িসহ এলাকায় নেই কোনো আনন্দ, নেই কোনো উন্মাদনাও। বরং হাদিসুর রহমানের বাবা-মা-ভাই-বোনের মধ্যে ক্রমই তৈরি হচ্ছে বেদনাদায়ক দীর্ঘনিঃশ্বাস ।

তাদের কষ্টের নাভিশ্বাসে ভারি হয়ে গেছে বেতাগীর আকাশ-বাতাসও। সর্বত্র যেন গম্ভিরতায় পরিণত হয়েছে। কেবল হাদিসুরের নিথর দেহটাই যেন কেবল দেশে ফিরে আসছেন।

অপর দিকে দাফন-কাফনের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। মানসিক প্রস্তুতিও নিয়েছেন তার পরিবার। এখন অপেক্ষা কেবল হাদিসুরের লাশ বুঝে পাওয়ার।

হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, এখন আমরা ছেলের লাশ বুঝে পাওয়ার অপেক্ষায় আছি। তবে আজ ঢাকায় আসছে না নিহত হাদিসুরের লাশ। ইস্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়েছে।

নিহত হাদিসুরের বাড়িতে গিয়ে দেখা যায়, পারিবারিক কবরস্থানে ইতোমধ্যেই কবরের নমুনা করে রাখা হয়েছে। ইউক্রেনে বোমায় বীরের মতো প্রাণ হারানো হাদিসুরকে শেষ বারের মতো এক নজর দেখতে আসা মানুষদের বসার জন্য স্থাপনা তৈরি করা হয়েছে।

এছাড়া তার বাড়ির উঠানে টানিয়ে দেয়া হয়েছে সায়মানা।

নিহত হাদিসুরের বাবা রাজ্জাক মিয়া জানান, মসজিদের পাশে ইউক্রেনে বোমায় নিহত হাদিসুর রহমান আরিফকে তাদের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে সমাহিত করা হবে।

দীর্ঘ ১৩ দিন পরে সোমবার দেশে ফিরে আসছেন হাদিসুরের লাশ। আজ সোমবার যে কোনো সময় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের লাশ হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তবে সে দেশে অতিরিক্ত তুষারপাত হওয়ার কারনে রোববারের লাশবাহী বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই লাশ আসতে দেরি হতে পারেন। এরপর ঢাকা থেকে হাদিসুরের লাশ নিয়ে আসা হবে তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে।

নিহতর চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফেরকান জানান, হাদিসুরকে চিরনিদ্রায় দাফন করা হবে দাদা-দাদীর কবরের পাশে। বিকেল ৫টার সময় বাড়ির পেছনের মাঠে হাদিসুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সুহৃদ সালেহীন নয়া দিগন্তকে বলেন, ইস্তাম্বুলে ভারি তুষারপাতের কারণে ঢাকাগামী হাদিসুরের লাশবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে সেখানকার আবহাওয়া স্বাভাবিক হলেই সোমবার হাদিসুরের লাশ বাংলাদেশে পৌঁছাবেন।

খুঁজুন