মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইউক্রেনকে সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইউক্রেনকে সহায়তাকারী প্রকল্পগুলো স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। সংস্থার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ইউএসএআইডির এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রকল্পগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সব কাজ বন্ধ করতে বলা হয়েছে। খবর তাসের।

স্থগিত করা প্রকল্পের মধ্যে রয়েছে স্কুলে সহায়তা, জরুরি মাতৃত্বকালীন যত্ন এবং শৈশবের টিকাদানের মতো স্বাস্থ্যসেবাও।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৯০ দিনের জন্য বেশিরভাগ বিদেশি সাহায্যের জন্য অনুদান বন্ধ করে দিয়েছেন।

সব কূটনৈতিক ও কনস্যুলার পদে প্রদত্ত নির্দেশনা অনুসারে, বিভাগের কর্মীদের প্রায় সব বিদ্যমান বৈদেশিক সহায়তার ওপর স্টপ-ওয়ার্ক অর্ডার জারি হবে। তবে, মিশর এবং ইসরায়েলের জন্য বিদেশি সামরিক অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানায় পলিটিকো।

খুঁজুন