বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
দেশের খবর জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওই ছাত্রী বাস থেকে পড়ে আঘাত পান। তিনি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।

ভুক্তভোগী ছাত্রী ও তাঁর সহপাঠীদের সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় চালকের সহকারী জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাবেন? ছাত্রীটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে তিনি পায়ে আঘাত পান। এ ঘটনা জানাজানি হলে তাঁর সহপাঠীরা রাত আটটার দিকে রাজধানী পরিবহনের বাসগুলো আটক করতে শুরু করেন।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী ছাত্রী মুঠোফোনে বলেন, ‘আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে ব্যথা পেয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।’ তাঁর কয়েকজন সহপাঠী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে। যে চালকের সহকারী তাঁকে ধাক্কা দিয়েছেন, তাঁকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এ ছাড়া পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে, যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করা হয়।

এ বিষয়ে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আগামীকাল (আজ) বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জেনেছি। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন