সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর জামালপুরে ৮ লক্ষাধিক টাকার গাঁজাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব

জামালপুরে ৮ লক্ষাধিক টাকার গাঁজাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব

মো. শাহ্ জামাল : জামালপুরে র‌্যাবের অভিযানে লক্ষাধিক টাকার গাঁজাসহ ৩ জনকে আটক হয়েছে।

আটককৃতরা হলো-কুমিল্লার সংরাইশ গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল কাশেম (৪৮), ঝিনাইদহের কোর্ট চাঁদপুরের সলেমানপুর গ্রামের নওয়াব আলীর ছেলে মীর নিজামুল ওরফে সেলিম (৫৫) এবং  বরিশাল গৌরনদীর গ্যারাকুল গ্রামের গোলাম আলী শিকদারের ছেলে দুলাল শিকদার (৫২)।

র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ির মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেপ্তার করে।

এ সময় গাঁজা বহনকারি একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং গাঁজা বিক্রির ১৩ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ৮ লক্ষাধিক টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সরিষাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 




খুঁজুন