সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর জামালপুরে জাল নোটের মামলায় দুই জনকে কারাদন্ড

জামালপুরে জাল নোটের মামলায় দুই জনকে কারাদন্ড

মো. শাহ্ জামালঃ  জামালপুরে দুই জাল টাকার কারবারিকে ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।

দন্ডিতরা হলো সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ার পাড় গ্রামে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মোজাফফর আলীর ছেলে আব্দুল মজিদ ও ধনবাড়ী উপজেলার রুপশান্তি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো: উজ্জল। রবিবার জামালপুর আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের জজ মোঃ জুলফিকার আলী খাঁন এই রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ৮ আগষ্ট রাতে আসামীরা জাল টাকাসহ আটক হয়। পরদিন পুলিশ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় তিনজনের নামে মামলা দায়ের করে। মামলায় ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচারের পর আজ রায় ঘোষণা করেন।

রায়ে আসামী আব্দুল মজিদ ও মো: উজ্জলকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের প্রদান করেন। অপর আসামী মোঃ জুলফিকার আলী খাঁন। কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেলকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও মুহাম্মদ বাকী বিল্লাহ। 


খুঁজুন