সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‍্যালী ও আলোচনা সভা

জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‍্যালী ও আলোচনা সভা

সজীব মোল্লাঃ “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী , আলোচনা সভা ও মধুখালী ফায়ার সার্ভিসের মোহরা প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। 

১০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যানের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন,তথ্য কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। 

আলোচনা পরবর্তা উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী শুরু হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শেষ হয় । র‍্যালী পরবর্তী মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আবুল হোসেন ও লেডার মোঃ কামাল শেখের নেতৃত্বে একটি চৌকস দল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ থেকে রক্ষা পেতে দুযোর্গ প্রস্তুতির বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।



বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন