রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুচক্রি মহলের ঘড়যন্ত্র রুখে দিব

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুচক্রি মহলের ঘড়যন্ত্র রুখে দিব

দেশি ও বিদেশি একটি কুচক্রি মহল বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়। দেশের জনগনকে সাথে নিয়ে সর্ববৃহত জাতীয়তাবাদী দল বিএনপি যে কোন মূল্যে তাদের সে চক্রান্ত ও পরিকল্পনাকে রুখে দিবে ইনশাআল্লাহ। নওগাঁর সাপাহার প্রেসক্লাবে এক সৌজন্য সাক্ষাতে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন কথাগুলি বলছিলেন।

সোমবার সকাল ১১ টায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরনে সাপাহারে এসে তিনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় সাপাহার থানা বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী  লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জেলা যুব দলের সদস্য জুয়েল হক, বিশিষ্ট সমাজ সেবী ফিরোজ আহম্মেদ, শিরন্টি ইউনিয় বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাপাহার  প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার সহ  সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

খুঁজুন