সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
রাজনীতি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকায় যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকায় যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টি হায়দার সজিবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে জেলা যুবদল নেতা রমজানুল মোরশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিব জাতীয় নাগরিক কমিটিতে থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কার করা হল। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায় নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


এ বিষয়ে সজীবের সাথে কথা বললে তিনি জানান , জাতীয় নাগরিক কমিটি একটি অরাজনৈতিক প্লাটফর্ম, এখানে কোন রাজনৈতিক মতাদর্শ ধারণ করা হয় না।

 এখানে সকল শ্রেণি পেশার মানুষ কাজ করে। এখানে যুবদলের কোন সমস্যা হওয়ার কথা নয়, এটা একটা সর্বজনীন প্লাটফর্ম। আমি কোন গোষ্ঠীর বা ব্যাক্তির চক্রান্তের স্বীকার। 

তবুও আমি দলীয় সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি।

খুঁজুন