রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াল বাংলাদেশ

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াল বাংলাদেশ

বরাবরই ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সবশেষ প্রস্তাবে সমর্থন জানিয়েছে ঢাকা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। সহপৃষ্ঠপোষক ছিল বাংলাদেশসহ অন্তত ৯৭টি দেশ।

এ নিয়ে জাতিসংঘ সনদের ৯৯ ধারার ক্ষমতাবলে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন উত্থাপন জাতিসংঘ মহাসচিব আন্তরিও গুতেরেস।

যদিও দখলদার ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়নি। তবে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ প্রস্তাবটির পৃষ্ঠপোষকতা করেছে।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে গত অক্টোবরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভোটাভুটি হয় এবং ব্যাপক ভোটে পাশ হয়। তখন ফিলিস্তিন ও গাজার পক্ষেই অবস্থান নিয়েছিল বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপপর্যবেক্ষক ও দূত মাজেদ বামইয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

গত দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ যুদ্ধের শুরু থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। আর এতে ইসরাইলের প্রতি নগ্ন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

খুঁজুন