রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা
জাতীয় জাতিসংঘের মহাসচিব কর্তৃক 'দ্যাগ হ্যামারশোল্ড' পদক প্রদান

জাতিসংঘের মহাসচিব কর্তৃক 'দ্যাগ হ্যামারশোল্ড' পদক প্রদান

ঢাকা, ২৭ মে ২০২২:

প্রতি বছরের ন্যায় এ বছরও শান্তিরক্ষায় জীবন উৎসর্গের জন্য শুক্রবার (২৭ মে ২০২২) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কর্তৃক 'দাগ হ্যামারশোল্ড' পদক প্রদান করা হয়। এবছর ৪২ টি দেশের ১১৭ জন নারী ও পুরুষ এই পদক প্রাপ্ত হয়েছেন। 

যার মধ্যে ৫৫ জন সামরিক, ০২ জন পুলিশ ও ৬০ জন বেসামরিক শান্তিরক্ষী রয়েছে। বাংলাদেশের ০২ জন শান্তিরক্ষী লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল হাসান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ল্যান্স কর্পোরাল মোঃ রবিউল মোল্লা, দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য উক্ত পদক লাভ করেন। 

বাংলাদেশী পদকপ্রাপ্তদের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা।  বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং সর্বোপরি আত্মত্যাগের মানসিকতার প্রতিফলন। আমরা সকলে এই অর্জনের জন্য অত্যন্ত গর্বিত।

খুঁজুন