রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ......

জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ......

হয়তো একদিন জানবে তার বাবা রাস্তায় হাঁটতে হাঁটতেই মা*রা গেছে। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি ফেরার আশায় বসে থাকা শিশুটি নিশ্চয়ই একদিন বুঝবে হাজার কোটি টাকার উন্নয়নের এক টুকরার আঘাতে তার বাবা হারিয়ে গেছে চিরতরে।  

রাজধানী জুড়ে এত শত উন্নয়ন হচ্ছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন। এই উন্নয়নের উপর ভর করে কর্মব্যস্ত জীবন চলছে গাড়ির চাকার মত। জীবিকা, খাদ্য, বস্ত্র আর দিন শেষে নিশ্চিন্তে একটু ঘুমের জন্য। কিন্তু এত কিছুর পরেও নিরাপত্তা কোথায়? 

ঢাকার রাস্তার সড়কগুলো রীতিমতো দখল করে নিয়েছে ব্যাটারি চালিত রিকশা। আর ফুটপাত গুলো নানা রকম দোকানপাটে ভরা। এর মধ্যেই মানুষ কখনো রাস্তায় কখনো বা ফুটপাত ধরে যাচ্ছে গন্তব্যে। এর মধ্যেও ভয় উন্নয়ন নামক মহা ভুতের!

সুস্থ সবল একজন মানুষের হঠাৎ মৃত্যু হল! রাস্তায় পড়ে রইলো! পাশ দিয়ে চলাচল করার পথচারীরা দেখলো চলার পথে সেই টকটকে লাল র'ক্তে'র উপর পড়ে থাকা ম'র'দে'হ। দিনশেষের ঘোষণায় এলো নি'হ'তে'র পরিবারকে ৫ লাখ টাকা দেয়া হবে। আর মেট্রোরেলে চাকরি ব্যবস্থা। 

সামান্য কিছু টাকায় স্বামীহারা স্ত্রীর জীবন-নির্বাহ আর সন্তান গুলোর বাবাকে হারানোর ব্যথা আদো কি কাটবে? সামান্য কিছু টাকা দিয়ে হয়তো ক্ষনিকের প্রয়োজন মেটানো যায়। কিন্তু জীবনের মূল্য কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না.....

খুঁজুন