সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর জেলেদের জালে পুকুর থেকে উঠলো ইলিশ

জেলেদের জালে পুকুর থেকে উঠলো ইলিশ

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে ৩৫টি ইলিশ মাছ। পরে মাছ গুলো বাজারে বিক্রি করা হয়।

গতকাল শুক্রবার ১৩ মে বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম করে। সবগুলো মিলে প্রায় ৮-৯ কেজি মাছ হবে।  

বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ। তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন। শনিবার সকালের দিকে সেচের পুরো কাজ শেষ হবে। এর আগে শুক্রবার বিকেলের দিকে জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয় বড় মাছ গুলো ধরার জন্য। ওই জালে ৩৫টি ইলিশ উঠে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে যুগান্তর কিল্লা পুকরটি পুরোপুরি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে।

খুঁজুন