রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ • জবি ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা • বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের • রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত • ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন • নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু • রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার • ঝালকাঠির ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস পালন জেলা প্রশাসনের • স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন
দেশের খবর ঝালকাঠির ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস পালন জেলা প্রশাসনের

ঝালকাঠির ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস পালন জেলা প্রশাসনের

জেলার কাঠালিয়ায় বিষখালী নদীর বুকে জেগে ওঠা দ্বীপ ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছৈলার চরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন বিকাশের উদ্দেশ্যে জেলা প্রশাসনের আয়োজনে এবং কাঠালিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ রোববার দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ অন্যান্য কর্মকর্তা ও জেলা পর্যটন কমিটির সদস্যরা।

পর্যটনকেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস পালনের মাধ্যমে ছৈলার চরের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি এলাকাটিকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশ্বজুড়ে প্রকৃতি, নদী, সমুদ্র, বন, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় স্থাপনা ও অ্যাডভেঞ্চারভিত্তিক নানা ধরনের পর্যটন জনপ্রিয় হচ্ছে। ছৈলার চরের মতো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা স্থানগুলো পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব বলে জানানো হয় সভায়।

জেলা প্রশাসক  বলেন, ঝালকাঠি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। নদী, খাল, সবুজ প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে এখানে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। ঝালকাঠিকে সমৃদ্ধ করতে হলে জেলার প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ছৈলার চরের মতো পর্যটন স্পটে বিশ্ব পর্যটন দিবস পালনের মাধ্যমে এসব এলাকার সৌন্দর্য ও সম্ভাবনা মানুষের সামনে তুলে ধরা সম্ভব। পৃথিবীতে পর্যটনের নানা ধরন রয়েছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের বিশেষ সুপারিশে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কে কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

খুঁজুন