জেলার কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানের ১২টি পুকুরে মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস। এসব পোনা উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, সমাজসেবক মো. ওয়াসিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ স্থানীয় সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তার।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাছের পোনা অবমুক্তের ফলে এসব জলাশয়ে মাছের প্রাপ্যতা ও উৎপাদন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
জেলার কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানের ১২টি পুকুরে মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস। এসব পোনা উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, সমাজসেবক মো. ওয়াসিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আক্তার
হোসেন নিজাম মিরবহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ স্থানীয় সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তার। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাছের পোনা অবমুক্তের ফলে এসব জলাশয়ে মাছের প্রাপ্যতা ও উৎপাদন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত