মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো
আইন আদালত ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জেলায় যোগদানের পর স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, যানজট ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো.আককাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময়ে সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, যানজট, জনসাধারণের ভোগান্তি এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করা এবং জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

পুলিশ সুপার মেরিন সুলতানা বাসসকে জানান, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মেরিন সুলতানাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে দায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে যোগ দেন। মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা।

খুঁজুন