মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঝালকাঠির রাজাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঝালকাঠির রাজাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজার এলাকায় আজ ২৭ মে 

(মঙ্গলবার ) বিকেল আনুমানিক ৪টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

নিহতের নাম সজীব সিকদার (৪৫), তিনি ঝালকাঠির নেছারাবাদের খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত লিয়ন (৩০) ঝালকাঠির চানকাঠী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নলবুনিয়া বাজার এলাকায় হঠাৎ করেই একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব সিকদার প্রাণ হারান। আহত লিয়নকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খুঁজুন